আড়াই হাজার মানুষকে ত্রাণ বিলি করলো মেদিনীপুরের দত্ত পরিবার - The News Lion

আড়াই হাজার মানুষকে ত্রাণ বিলি করলো মেদিনীপুরের দত্ত পরিবার

 


দি নিউজ লায়ন;   মেদিনীপুর শহরের বাসিন্দা দুলাল দত্ত ও তার পরিবারের সদস্যরা ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ দুই মেদিনীপুর জেলার ও সুন্দরবন এলাকার প্রায় আড়াই হাজার মানুষের হাতে ত্রান তুলে দিলেন।পূর্ব মেদিনীপুরের দিঘার গঙ্গাধরপুর , গোবিন্দবসান , গদাধরপুর , মন্দারমনি , পশ্চিম মেদিনীপুরের দাঁতন , সোনাকনিয়া সহ সুন্দরবনের ক্ষতিগ্রস্থ এলাকার মানুষের হাতে গত কয়েকদিন ধরে তিনি তুলে দিয়েছেন ত্রিপল , চাল , ডাল , আলু , চিনি , সোয়াবিন , সরষের তেল , বিস্কুট , আটা ,  পানীয় জলের বোতল , সাবান । 


মেদিনীপুর শহরের সমাজসেবী হিসেবে পরিচিত দুলাল দত্ত।তিনি যেমন প্রাকৃতিক বিপর্যয় এর সময় অসহায় মানুষের পাশে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তেমনি লকডাউন পরিস্থিতিতে ও মানুষের পাশে গিয়ে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন । শুধু মেদিনীপুর শহর নয় ,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় লকডাউন পরিস্থিতিতে তিনি অসহায় মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন । যখন ঘাটালে বন্যা হয়েছিল তখন তিনি বন্যা দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে ছিলেন।


সেই সঙ্গে মেদিনীপুর শহরের বিভিন্ন উন্নয়নে তিনি আর্থিক সাহায্য করেছেন। তাই ইয়াস ঘূর্ণিঝড়ে যেসব এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেইসব এলাকায় গিয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা  ত্রিপল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী দুর্গত মানুষদের হাতে তুলে দেন। আগামী কয়েকদিন তিনি দুর্গত মানুষদের পাশে থেকে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন বলে সমাজসেবি  দুলাল দত্ত জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.